কাটাছেঁড়া না করেই মায়ের গর্ভে এক শিশুর বুকের মারাত্মক টিউমার সংকুচিত করতে সক্ষম হয়েছেন চীনের একদল চিকিৎসক। এ যুগান্তকারী চিকিৎসাপদ্ধতি চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দুয়ার খুলে দিয়েছে, যা আগামী দিনে হাজারো শিশুর প্রাণ বাঁচাতে ভূমিকা রাখবে।
গর্ভস্থ শিশুটি ফুসফুসের একটি জন্মগত ও জিনগত ত্রুটিতে ভুগছিল। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘সিপিএএম’ (সিপাম)। চিকিৎসকদের মতে, সাধারণত প্রতি ২৫ থেকে ৩৫ হাজার গর্ভধারণের মধ্যে এমন ঘটনা মাত্র একটিতে দেখা যায়।