World
ইয়েমেনের তাইজ দখলে তীব্র লড়াই
ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের মধ্যে কয়েকটি এলাকায় লড়াই চলছে। সবচেয়ে তীব্র সংঘর্ষ হচ্ছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ শহরে। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকা নিয়ন্ত্রণে
লেখক আল–জাজিরা, রয়টার্স81K বার পড়া
ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের মধ্যে কয়েকটি এলাকায় লড়াই চলছে। সবচেয়ে তীব্র সংঘর্ষ হচ্ছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ শহরে। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে দুই পক্ষ। এর মধ্যে হুতিদের সম্প্রতি নিয়ন্ত্রণে নেওয়া মোখ বন্দর নগরী অন্যতম।
সরকারি বাহিনী দাবি করেছে, তাইজে তাদের সেনারা কিছু এলাকায় এগিয়ে গেছে। অন্যদিকে হুতিরাও নতুন করে গ্রামীণ এলাকায় ঢোকার চেষ্টা করছে।
তাইজের আল-শামায়াতাইন, আল-মাআফের এবং দক্ষিণ ও পশ্চিমের গ্রামীণ এলাকায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। কয়েক বছর তুলনামূলক শান্ত থাকা কিছু এলাকাতেও হুতিরা এগোনোর চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা নতুন সরবরাহপথ চালুর চেষ্টা করছে। কারণ, আল-কাদাহা ও আল-ওয়াজিইয়ার দিকে তাদের যোগাযোগপথ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকারি বাহিনী।



