World
পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা
পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে এই কমিশন বিলুপ্ত করার এবং এটিকে ‘স্কুল সার্ভিস কমিশন’-এর সঙ্গে একীভূত করার বিষ
লেখক প্রতিনিধি25K বার পড়া

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে এই কমিশন বিলুপ্ত করার এবং এটিকে ‘স্কুল সার্ভিস কমিশন’-এর সঙ্গে একীভূত করার বিষয়টি জানিয়েছেন। বলা হয়েছে, এখন থেকে মাদ্রাসায় নিয়োগপ্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সামঞ্জস্য আনার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
সম্প্রতি মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের একাধিক অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, সব মাদ্রাসার নিয়োগপ্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের আওতায় নিয়ে এলে পুরো বিষয়টি আরও সুসংহত ও দ্রুততর হবে। প্রসঙ্গত, আগে সংখ্যালঘু শিক্ষা দপ্তরের অধীনে থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়কে এখন উচ্চশিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হয়েছে।



