সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নারীসহ তিনজন বেসামরিক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। দেশটির অভিযোগ, ইয়েমেনের ইরানপন্থী সমস্ত্র গোষ্ঠী হুতিরা এ হামলার পেছনে জড়িত।
স্থানীয় সময় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার হামলা দুটি চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। আরেকটি হামলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের আবহা শহরের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে।