World
সিইসির পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে আবার আটক রাহুল গান্ধী
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ বুধবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হচ্ছিলেন বিরোধী দলগুলোর প্রায় ৩০০ সংসদ সদস্য। সেখান থেকে সর্বশেষ খবরে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ
লেখক তথ্যসূত্র:94K বার পড়া

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ বুধবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হচ্ছিলেন বিরোধী দলগুলোর প্রায় ৩০০ সংসদ সদস্য। সেখান থেকে সর্বশেষ খবরে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আবার আটক করা হয়েছে।
এদিন এর আগে যন্তর মন্তর থেকে সামান্য দূরে জনপথের সাগররত্ন রেস্তোরাঁয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া এক মধ্যাহ্নভোজ শেষে রাহুল গান্ধী এই বিক্ষোভের ঘোষণা দেন। সেখানে বামপন্থী ও তৃণমূলের মতো ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে খাবার খান কংগ্রেসের শীর্ষ নেতারা।



