World
ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস করে দিতে ইরান সক্ষম-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন এক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা ও রিপাবলিকান পা
লেখক রয়টার্স84K বার পড়া

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস করে দিতে ইরান সক্ষম-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন এক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা ও রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন নেতা-কর্মী তাঁর এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
গত সোমবার নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধকালীন অর্থনৈতিক ত্যাগ ও মূল্যস্ফীতি নিয়ে কথা বলতে গিয়ে এ সময় তিনি বলেন, জ্বালানি ও সারের দাম কিছুটা বাড়লেও বিশ্ব এবং দেশকে নিরাপদ রাখতে এটি খুবই সামান্য একটি মূল্য।



