World
গুজরাটে ‘পবিত্রকরণ আচার’–এর অজুহাতে নারীকে দলবদ্ধ ধর্ষণ, সেই ভিডিও ছাড়ল সামাজিক মাধ্যমে
ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় পুলিশের তদন্তে ভয়াবহ এক ঘটনা প্রকাশ্যে এসেছে। ধর্মীয়ভাবে পবিত্র করার অজুহাতে এক নারীর ওপর সংঘটিত চরম নির্যাতন, অবৈধ বন্দিদশা ও গণধর্ষণের ঘটনা উদ্ঘাটন করেছেন স্থানীয় পুলিশ কর্ম
লেখক এনডিটিভি28K বার পড়া

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় পুলিশের তদন্তে ভয়াবহ এক ঘটনা প্রকাশ্যে এসেছে। ধর্মীয়ভাবে পবিত্র করার অজুহাতে এক নারীর ওপর সংঘটিত চরম নির্যাতন, অবৈধ বন্দিদশা ও গণধর্ষণের ঘটনা উদ্ঘাটন করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জনসমক্ষে আসে। এ ঘটনা জানাজানির পর পুলিশ এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করে।



