World
তরুণদের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বাড়ছে, কারণ কী
তরুণদের মধ্যে ক্যানসারে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড নামের একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। গবেষণায় যুক্
লেখক দ্য গার্ডিয়ান73K বার পড়া

তরুণদের মধ্যে ক্যানসারে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড নামের একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের ক্যানসার–সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে সব বয়সী মানুষের মধ্যেই ক্যানসারের হার বাড়ছে। তবে অল্প বয়সে এই বৃদ্ধির হার বেশি। যেমন যুক্তরাজ্যে অল্প বয়সে সাত ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্যেভাবে বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে পাঁচ ধরনের এবং নেদারল্যান্ডসে চার ধরনের ক্যানসারের ক্ষেত্রে একই চিত্র দেখা গেছে।



