নাইজেরিয়ার ওনডো রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গতকাল সোমবার  সামরিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু।  উড়োজাহাজটি  বেনিন থেকে লাগোসের দিকে যাচ্ছিল।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই বলে তিনি জানান।
এক বিবৃতিতে তিনুবু জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নাইজেরিয়ার বিমানবাহিনীকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।