World
স্পেনে কেন আগাম নির্বাচনের ঘোষণা দিলেন সানচেজ
আবাসন সমস্যা নিয়ে বিপাকে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আবাসনসংকট ও বাড়িভাড়া বেড়ে যাওয়ার মতো সংকটকে কেন্দ্র করে প্রতিনিয়ত বিক্ষোভ হচ্ছে দেশটিতে। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর আবাসনসংক্রান্ত অধ্যাদেশগুলো প্রত্য
লেখক রয়টার্স75K বার পড়া
আবাসন সমস্যা নিয়ে বিপাকে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আবাসনসংকট ও বাড়িভাড়া বেড়ে যাওয়ার মতো সংকটকে কেন্দ্র করে প্রতিনিয়ত বিক্ষোভ হচ্ছে দেশটিতে। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর আবাসনসংক্রান্ত অধ্যাদেশগুলো প্রত্যাখ্যাত হয়েছে। এ পরিস্থিতিতে নিজের অবস্থান শক্ত করতে গতকাল সোমবার আগাম নির্বাচনের ডাক দিলেন সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই আগাম ভোট সানচেজের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, তাঁর সোশ্যালিস্ট পার্টি প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে। বর্তমানে ইউরোপজুড়ে অতি ডানপন্থীদের উত্থান ঘটছে। মূলধারার রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা। এ সময় সানচেজ পরাজিত হলে তা হবে ইউরোপের হাতে গোনা কয়েকটি বামঘেঁষা সরকারের একটির সমাপ্তি।



