World
জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে দেড় হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের প্রায় দেড় হাজার শরণার্থী ও অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে। সেটা পাশ কাটিয়ে তাদের ফেরত পাঠিয়েছে কু
লেখক আল–জাজিরা92K বার পড়া

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের প্রায় দেড় হাজার শরণার্থী ও অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে। সেটা পাশ কাটিয়ে তাদের ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।
মালয়েশিয়া থেকে ছেড়ে আসা ১ হাজার ৪৭৯ জন শরণার্থী ও অভিবাসীদের বহনকারী নৌযানগুলো গতকাল রোববার দিনের শুরুতে ইয়াঙ্গুনের দক্ষিণাঞ্চলে পৌঁছায় বলে জানান আঞ্চলিক সরকারের মন্ত্রী নায় লিন তুন।



