World
মুম্বাইয়ে সিইসি জ্ঞানেশবিরোধী মিছিল, কেরলমে পুরোনো দুর্নীতির ফাইল
কথায় আছে, বিপদ যখন আসে, সবদিক দিয়ে ধেয়ে আসে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবির ব্যাপ্তি ও বহর দিন দিন শুধু বাড়ছেই না, তাঁর বিরুদ্ধে পুরোনো মামলার বন্ধ ফাইলও নতুন করে খোলা হচ্ছে। সংকট না
লেখক প্রতিনিধি73K বার পড়া

কথায় আছে, বিপদ যখন আসে, সবদিক দিয়ে ধেয়ে আসে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবির ব্যাপ্তি ও বহর দিন দিন শুধু বাড়ছেই না, তাঁর বিরুদ্ধে পুরোনো মামলার বন্ধ ফাইলও নতুন করে খোলা হচ্ছে। সংকট নানা দিক দিয়ে জ্ঞানেশকে ঘিরে ধরছে।
গান্ধী জয়ন্তীর দিন থেকে জ্ঞানেশকে অপসারণের যে অভিযান শুরু হয়েছে, আজ রোববারও তা অব্যাহত। গত শুক্রবার শিবাজি পার্কে ‘জেল ভরো’ অভিযান করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন ঠাকরে ভাইয়েরা, শিবসেনার উদ্ধব ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতা রাজ ঠাকরে। আজ সেই ‘ঠাকরে ব্রাদার্স’ মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মিছিল করেন মুম্বাইয়ে। লক্ষাধিক মানুষের সেই মিছিলে মুম্বাইয়ের জনজীবন স্তব্ধ হয়ে যায়। থমকে যায় যান চলাচল।



