World
মমতার ‘ভাঙা পা’ নিয়ে পাঁচ বছর পর আবার মুখোমুখি শুভেন্দু–কুণাল
পাঁচ বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার ফিরে এসেছে ২০২১ সালের সেই বহুলচর্চিত ‘পা-কাণ্ড’। এবারও মুখোমুখি দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী—মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তবে এবারের লড়াই ভোটের মাঠে নয়, পাঁচ বছর আগের পায়ের
লেখক অমর সাহা75K বার পড়া

পাঁচ বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার ফিরে এসেছে ২০২১ সালের সেই বহুলচর্চিত ‘পা-কাণ্ড’। এবারও মুখোমুখি দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী—মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তবে এবারের লড়াই ভোটের মাঠে নয়, পাঁচ বছর আগের পায়ের ‘ফ্রাকচার’ নিয়ে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে আহত হওয়ার পর হুইলচেয়ারে বসে প্রচারে নেমেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ে প্লাস্টারও ছিল। সেই ঘটনা নিয়ে তখন থেকেই নানা প্রশ্ন ও রাজনৈতিক বিতর্ক। পাঁচ বছর পর সেই পুরোনো ফাইলই যেন আবার খুলেছেন এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



