World
লুলা ও বলসোনারোর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে
প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার রায় দেবেন ব্রাজিলের জনগণ। এর মাধ্যমে নির্ধারিত হবে লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশ রক্ষণশীল ধারার দিকে ঝুঁকবে, নাকি নিজের আলাদা পথ বেছে নেবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্
লেখক রয়টার্স43K বার পড়া

প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার রায় দেবেন ব্রাজিলের জনগণ। এর মাধ্যমে নির্ধারিত হবে লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশ রক্ষণশীল ধারার দিকে ঝুঁকবে, নাকি নিজের আলাদা পথ বেছে নেবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী। আজকের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের কম ভোট পেলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। দ্বিতীয় দফার নির্বাচনে হবে ২৫ অক্টোবর।
প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপ বলছে, প্রথম দফার ভোটে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা সামান্য ব্যবধানে এগিয়ে থাকবেন। তবে দ্বিতীয় দফার ভোট এড়াতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তিনি হয়তো পাবেন না।



