গ্রিনল্যান্ডে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ এ দ্বীপে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির ঘোষণা দেন।
নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কোনো প্রতিপক্ষ এ দ্বীপে সংবেদনশীল কোনো বিনিয়োগ করতে পারবে না।