যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এসব যুদ্ধবিমানের আনুমানিক মূল্য ২ হাজার ৪৩০ কোটি ডলার।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রদেশটির নিরাপত্তা আরও জোরদার হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যও এগিয়ে যাবে।