World
হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী জাহাজে হামলার দাবি ইরানের
হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লেখক এএফপি69K বার পড়া

হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ শুক্রবার আইআরজিসি এই দাবি করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালায়। এই হামলার পর থেকে হরমুজ প্রণালির ওপর কার্যত অবরোধ আরোপ করে রেখেছে তেহরান।
ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায় করতে চায়। ইরানের নির্ধারিত পথে না গিয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করছে—এমন অভিযোগে দেশটি বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে।



