World
আবার অশান্ত মণিপুর, অন্তত দুজন নিহত
উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মণিপুরে আবার ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। সেখানে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) দাবিতে চলা বিক্ষোভের কারণে আগেই আদমশুমারির কাজ স্থগিত হয়ে গিয়েছিল। এর মধে৵ই তামেনগ্লং জেলার লেইসাংফাইয়ে জ্
লেখক সংবাদদাতা21K বার পড়া

উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মণিপুরে আবার ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। সেখানে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) দাবিতে চলা বিক্ষোভের কারণে আগেই আদমশুমারির কাজ স্থগিত হয়ে গিয়েছিল। এর মধে৵ই তামেনগ্লং জেলার লেইসাংফাইয়ে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে সন্দেহভাজন নাগা উগ্রপন্থীদের গুলিতে গত মঙ্গলবার দুই কুকি নারী নিহতের খবরে উত্তেজনা বাড়ছে।
নিহত ওই দুই নারী হলেন চোঙ্গা সিটলহো (৬০) ও কিমবোই সিংন (৩০)।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আরও কয়েকজন গ্রামবাসী নিখোঁজ রয়েছেন। ‘কুকি ইনপি মণিপুর’সহ একাধিক সংগঠন বিচার না পাওয়া পর্যন্ত ওই দুই নারীর মরদেহ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে।



