Tech
ওপেনএআইয়ের ডেভ ডেতে ওয়ানব্রেইন, শিক্ষার্থীদের জন্য এআই নিয়ে আলোচনা
টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ওপেনএআই ডেভ ডে ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশভিত্তিক এআই প্ল্যাটফর্ম ‘ওয়ানব্রেইন এআই’। আয়োজনে ওপেনএআইয়ের সংশ্লিষ্ট দলের সঙ্গে এআইয়ের সাম্প্রতিক উন্নয়ন, নতুন প
লেখক প্রযুক্তি ডেস্ক13K বার পড়া

টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ওপেনএআই ডেভ ডে ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশভিত্তিক এআই প্ল্যাটফর্ম ‘ওয়ানব্রেইন এআই’। আয়োজনে ওপেনএআইয়ের সংশ্লিষ্ট দলের সঙ্গে এআইয়ের সাম্প্রতিক উন্নয়ন, নতুন প্রযুক্তি এবং বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ বাড়ানো নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের জন্য এআই প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে ওপেনএআইয়ের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে কাজ করছে ওয়ানব্রেইন। চুক্তি ও সংশ্লিষ্ট শর্ত চূড়ান্ত হলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটি ও অন্যান্য এআই সুবিধা আরও সহজলভ্য করার সুযোগ তৈরি হতে পারে।


