এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াও শক্তি, র‍্যাঙ্কিং ও অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। দক্ষিণ কোরিয়া পাঁচবার বিশ্বকাপ খেলেছে। এশিয়ান গেমসে অংশ নিয়েছে নয়বার, জিতেছে তিনটি ব্রোঞ্জপদক।