Sports
বিপিএলে ফিক্সিং: এবার শাস্তি পেলেন দলের মালিক ও ম্যানেজার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বশেষ আসরে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হলেন আরও দুজন। এর আগে এ মাসের শুরুতে শাস্তি পেয়েছিলেন আমিনুল ইসলামের বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমানসহ তিনজন। এবার সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটী
লেখক ক্রীড়া প্রতিবেদক63K বার পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বশেষ আসরে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হলেন আরও দুজন। এর আগে এ মাসের শুরুতে শাস্তি পেয়েছিলেন আমিনুল ইসলামের বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমানসহ তিনজন। এবার সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো চট্টগ্রাম রয়্যালসের মালিক আব্দুল কাইয়ুম ও দুর্বার রাজশাহীর ম্যানেজার আমিন খানকে।
বিপিএলের গত আসরে শুরুতে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস। তবে ক্রিকেটারদের টাকা দিতে না পেরে টুর্নামেন্ট শুরুর আগের দিন মালিকানা ছেড়ে দিতে বিসিবিকে চিঠি দেন স্বত্বাধিকার আব্দুল কাইয়ুম। পরে বিসিবিই ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে।



