ওয়ানডেতে এখন সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের। এই সংস্করণে ২২ বছর ১৪৮ দিন খেলে কাল তিনি ছাড়িয়ে গেছেন ভারতের শচীন টেন্ডুলকারকে।
টেইলরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়েছিল ওয়ানডে দিয়ে। ফলে ওয়ানডেতে তাঁর ক্যারিয়ারের স্থায়িত্বই আন্তর্জাতিক ক্যারিয়ারের স্থায়িত্ব।
সবচেয়ে দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের মালিক টেলর সব সংস্করণ মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারের তালিকায় কোথায় আছেন? এখানে টেইলর শীর্ষ পাঁচেও নেই। তাঁর অবস্থান ৯ নম্বরে।
এই তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ড কিংবদন্তি উইলফ্রেড রোডস। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ক্যারিয়ার স্থায়ী হয়েছিল ৩০ বছরের বেশি। এর পেছনে অবশ্য প্রথম বিশ্বযুদ্ধের একটা ভূমিকা আছে। তিনি তাঁর সর্বশেষ টেস্ট খেলেছেন ৫২ বছর ১৬৫ দিন বয়সে, যা সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড।