Sports
জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে ফেরত চেয়েছে মোহামেডান
জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে ২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপে দীর্ঘ বিরতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়ে ৮ সেপ্টেম্বর শীর্ষ লিগে খেলা ১০টি ক্লাব বাফুফেক
লেখক ক্রীড়া প্রতিবেদক40K বার পড়া

জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে ২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপে দীর্ঘ বিরতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়ে ৮ সেপ্টেম্বর শীর্ষ লিগে খেলা ১০টি ক্লাব বাফুফেকে চিঠি দিয়েছিল।
চিঠিতে ছয় দফা দাবির সঙ্গে প্রচ্ছন্নে লিগ পেছানোরও একটা দাবি ছিল। কিন্তু ক্লাবগুলোর সেসব দাবি উপেক্ষা করে রোববার রাতে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার চূড়ান্ত করে বাফুফে। এতে বিপাকে পড়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ক্লাবটির নয়জন ফুটবলার—সুজন হোসেন, আনিসুর রহমান, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ, ফয়সাল আহমেদ, সৌরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন আসিয়ানের জন্য চলমান জাতীয় দলের ক্যাম্পে আছেন। এদিকে মোহামেডান এখনো অনুশীলনই শুরু করতে পারেনি।


