Sports
আর্জেন্টাইন ক্লাবের বিশ্ব রেকর্ড এখন রোনালদোর দলের
হোসে ম্যানুয়েল মোরেনো ফার্নান্দেজ। লোকে ডাকত ‘এল চারো’ বা ‘কাউবয়’। প্রথম ফুটবলার হিসেবে চারটি দেশে জিতেছিলেন প্রথম বিভাগের লিগের শিরোপা। কারও কারও চোখে পেলে, ডিয়েগো ম্যারাডোনা, আলফ্রেডো ডি স্টেফানোদের চেয়েও এগিয়ে। ফ
লেখক খেলা ডেস্ক23K বার পড়া

হোসে ম্যানুয়েল মোরেনো ফার্নান্দেজ। লোকে ডাকত ‘এল চারো’ বা ‘কাউবয়’। প্রথম ফুটবলার হিসেবে চারটি দেশে জিতেছিলেন প্রথম বিভাগের লিগের শিরোপা। কারও কারও চোখে পেলে, ডিয়েগো ম্যারাডোনা, আলফ্রেডো ডি স্টেফানোদের চেয়েও এগিয়ে। ফুটবলের একটু বয়স্ক সমর্থকদের মনে পড়তে পারে, চল্লিশের দশকে রিভার প্লেটের সেই কিংবদন্তিতুল্য ‘লা মাকিনা’ দলের সদস্য তিনি। সোজা কথায়, আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি।
আর্জেন্টিনার হয়ে দুইবার কোপাজয়ী সাবেক এই ইনসাইড ফরোয়ার্ডকে লোকে অন্য কারণেও মনে রেখেছে। কিংবদন্তি আছে, তাঁকে গোলবঞ্চিত রাখতে পারলে গোলরক্ষককে স্বর্ণপদক দেওয়ার ঘোষণা দিয়েছিল স্থানীয় পত্রিকা। আরও গুঞ্জন ছিল, শটে জোর বাড়াতে বুটে লোহা ব্যবহার করতেন। তবে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের বছর প্রয়াত হওয়া মোরেনোকে এখন টেনে তোলার কারণটা হুট করে নয়। আল নাসর ও ক্রিস্টিয়ানো রোনালদোর তাতে ভূমিকা আছে।


