Sports
‘আমার ছেলে যা হতে চায়, তা-ই হবে’: মায়ের সেই সাহসে ডায়াবেটিসকে হারিয়ে নিউইয়র্ক জয় জভেরেভের
কখনো কখনো একটি ট্রফি শুধু ট্রফি থাকে না। তার ভেতরে জমে থাকে বছরের পর বছরের অপেক্ষা, একটি ভেঙে পড়া রাতের স্মৃতি, অসংখ্য প্রশ্ন আর প্রিয় মানুষের অদৃশ্য হাত। আর্থার অ্যাশ স্টেডিয়াম গতকাল তেমনই একটা ট্রফি জয়ের সাক্ষী হলো।
লেখক খেলা ডেস্ক56K বার পড়া
কখনো কখনো একটি ট্রফি শুধু ট্রফি থাকে না। তার ভেতরে জমে থাকে বছরের পর বছরের অপেক্ষা, একটি ভেঙে পড়া রাতের স্মৃতি, অসংখ্য প্রশ্ন আর প্রিয় মানুষের অদৃশ্য হাত।
আর্থার অ্যাশ স্টেডিয়াম গতকাল তেমনই একটা ট্রফি জয়ের সাক্ষী হলো।
আর্থার অ্যাশ স্টেডিয়াম গতকাল তেমনই একটা ট্রফি জয়ের সাক্ষী হলো।
গ্যালারিতে তখন তুমুল করতালি, আলেক্সান্দার জভেরেভের হাতে সেই ট্রফি। গ্যালারিতে বাবা জভেরেভ সিনিয়র চোখের জল আটকাতে পারছেন না। ছেলে জিতেছেন, অথচ বাবার চোখ ভিজে যাচ্ছে এমন এক আবেগে, যা কোনো ট্রফির মূল্যে মাপা যায় না।


