Sports
এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল
প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, যেন গোল অনুশীলনেই নেমেছিল উত্তর কোরিয়া। ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ বাংলাদেশের জালে একের পর এক বল জড়িয়েছে দলটি।
লেখক ক্রীড়া প্রতিবেদক37K বার পড়া

প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, যেন গোল অনুশীলনেই নেমেছিল উত্তর কোরিয়া। ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ বাংলাদেশের জালে একের পর এক বল জড়িয়েছে দলটি।
আর তাতে এশিয়ান গেমস নারী ফুটবলে গ্রুপের প্রথম ম্যাচে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। এটি বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার।
এর আগে ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলের হার ছিল সবচেয়ে বড়।
এর আগে ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলের হার ছিল সবচেয়ে বড়।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও ছিল উত্তর কোরিয়া। প্রথম গোলটি আসে পঞ্চম মিনিটে, জন রিয়ং জংয়ের শটে। পাঁচ মিনিট পর জন রিয়ং জংই করেন ২-০। তাঁর দ্বিতীয় গোলের পরই যেন পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণ।


