Sports
হলান্ডের গোল নিয়ে ভুল স্বীকার করল রেফারিদের সংস্থা
ম্যানচেস্টার ডার্বির রোমাঞ্চ ছাপিয়ে শেষ পর্যন্ত কাঠগড়ায় সেই রেফারিং। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে ভুল স্বীকার করেছে প্রিমিয়ার লিগের রেফা
লেখক খেলা ডেস্ক140K বার পড়া

ম্যানচেস্টার ডার্বির রোমাঞ্চ ছাপিয়ে শেষ পর্যন্ত কাঠগড়ায় সেই রেফারিং। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে ভুল স্বীকার করেছে প্রিমিয়ার লিগের রেফারিদের সংস্থা প্রফেশনাল গেম অফিশিয়ালস লিমিটেড (প্রো রেফ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আর্লিং হলান্ডের দেওয়া গোলটি বহাল রাখার সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়েছে, সে প্রক্রিয়া তাদের বিচারে ভুল।
গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৬০ মিনিটের ঘটনা ছিল এটি। ইয়োস্কো গাভার্দিওলের ক্রসে দূরের পোস্ট থেকে বল জালে পাঠান হলান্ড। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। এরপর ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) হস্তক্ষেপ করে গোলটি বহাল রাখে। খালি চোখে মনে হয়েছিল প্যাট্রক ডরগুর বুটের অবস্থানের কারণে হলান্ড অফসাইড ছিলেন না। তবে আসল বিতর্ক তৈরি হয় বক্সে সিটি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের অবস্থান নিয়ে।


