Sports
৩-০ থেকে ৪-২, শেষ পর্যন্ত বার্সাই জিতল
ম্যাচটা যেন শুরু থেকেই বার্সেলোনার। ছন্দ, গতি, নিয়ন্ত্রণ সবকিছুতেই এগিয়ে ছিল তারা। তবু শেষ বাঁশি বাজা পর্যন্ত নাটকটা থামল না।
লেখক খেলা ডেস্ক47K বার পড়া

ম্যাচটা যেন শুরু থেকেই বার্সেলোনার। ছন্দ, গতি, নিয়ন্ত্রণ সবকিছুতেই এগিয়ে ছিল তারা। তবু শেষ বাঁশি বাজা পর্যন্ত নাটকটা থামল না।
শেষ পর্যন্ত অবশ্য যাদের জেতার কথা, তারাই জিতেছে। লা লিগায় টানা পঞ্চম জয় পেল বার্সেলোনা। লেভান্তের মাঠে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল, একটা করে গোল জাভি এসপার্ত ও করিম আদেয়েমির। এ জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটাও ধরে রাখল বার্সেলোনা, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটাও থাকল তিন পয়েন্টের।
শুরুটা চেনা বার্সেলোনার মতোই। হান্সি ফ্লিকের দলের দ্রুত শুরু। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে দারুণ এক পাসিং মুভ থেকে জাভি এসপার্তের গোল। বার্সেলোনার জার্সিতে এটাই তাঁর প্রথম গোল, সেটি এসেছে ১২তম ম্যাচে।


