Sports
হলান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি
একবার নয়, পেট বরাবর লাথিটা ম্যানচেস্টার ইউনাইটেড আসলে খেয়েছে দুই-দুইবার।
লেখক খেলা ডেস্ক100K বার পড়া

একবার নয়, পেট বরাবর লাথিটা ম্যানচেস্টার ইউনাইটেড আসলে খেয়েছে দুই-দুইবার।
প্রথমবার পরিস্থিতি তাদের পক্ষে গিয়েছিল। ফিল ফোডেনের মাথা গরমের মাশুল দিল ম্যানচেস্টার সিটি। ইউনাউটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পেছনে একটা অযাচিত লাথি মেরে যেন উসকে দিয়েছিলেন ফোডেনকে। ফার্নান্দেজ অলক্ষ্যে পার পেয়ে গেলেও, রাগের মাথায় প্রতিপক্ষের পেটে পা চালিয়ে লাল কার্ড দেখলেন ফোডেন।
ম্যানচেস্টার সিটিকে ১৯৯তম নগর ডার্বির তিন-চতুর্থাংশ সময় খেলতে হলো ১০ জন নিয়ে। কিন্তু তাতে কি ম্যাচের ভাগ্য বদলালো? একেবারেই না। ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠিয়ে ম্যাচটা ঠিকই নিজেদের করে নিল সিটিজেনরা। গোলদাতা? শেষ পর্যন্ত সেই অমোঘ আর বিধ্বংসী আর্লিং হলান্ডই!


