Sports
সাইমের জন্য শুক্রবারের টিকিট কেটেছিল সিপিএলের দল, রাজার কারণে ফ্লাইট মিস
কারও পৌষ, কারও সর্বনাশ!
লেখক খেলা ডেস্ক65K বার পড়া
কারও পৌষ, কারও সর্বনাশ!
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে পেস বোলিং অলরাউন্ডার রাজাউল্লাহর ৮১ রানে ভর করে ইনিংস হার এড়িয়েছিল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এটিই ছিল পাকিস্তানের সবচেয়ে ভালো দিন। বিপরীতে রাজাউল্লাহর এই ইনিংসেই বিপদে পড়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জ্যামাইকা কিংসম্যান।
পাকিস্তানের হয়ে এজবাস্টন টেস্টে ওপেন করা সাইম আইয়ুব সিপিএলে খেলেন জ্যামাইকার হয়ে। ক্রিকইনফো জানিয়েছে, টেস্টের তৃতীয় দিন, অর্থাৎ শুক্রবারই খেলা শেষ হয়ে যেতে পারে বলে ভেবেছিল জ্যামাইকা।


