Sports
রান আছে, সেঞ্চুরি নেই—ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্ব রেকর্ড
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি না হলে ব্যাটসম্যানদের জন্য সিরিজটা খুব ভালো গেছে বলা কঠিন। তবে ইংল্যান্ড–পাকিস্তানের সদ্য সমাপ্ত তিন টেস্টের সিরিজে সেই ব্যর্থতার মধ্যেই তৈরি হয়েছে বিশ্ব রেকর্ড। দুই দলের ২৭ ব্যাটসম্যান মিলে খেলেছ
লেখক খেলা ডেস্ক101K বার পড়া
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি না হলে ব্যাটসম্যানদের জন্য সিরিজটা খুব ভালো গেছে বলা কঠিন। তবে ইংল্যান্ড–পাকিস্তানের সদ্য সমাপ্ত তিন টেস্টের সিরিজে সেই ব্যর্থতার মধ্যেই তৈরি হয়েছে বিশ্ব রেকর্ড। দুই দলের ২৭ ব্যাটসম্যান মিলে খেলেছেন ১১২টি ইনিংস। রান করেছেন ২৪৬০, ফিফটিও হয়েছে ২০টি।
কিন্তু এত রান আর ফিফটির পরও কোনো ব্যাটসম্যানই একবারও তিন অঙ্ক ছুঁতে পারেননি। টেস্ট ইতিহাসে কোনো সিরিজে এত বেশি রান ও ফিফটির পরও সেঞ্চুরি না হওয়ার ঘটনা এই প্রথম। মজার বিষয় হচ্ছে, সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন এমন একজন ব্যাটসম্যান, যাঁর দল সিরিজের তিন ম্যাচেই হেরেছে।


