Sports
বিপিএলে ফিক্সিং: অভিযুক্ত ৯ ক্রিকেটারের কী হলো
বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ের দায়ে এরই মধ্যে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তিনজনকে নিষিদ্ধ করেছে বিসিবি। নিষিদ্ধ ব্যক্তিদের মধ্যে আছেন বিসিবির এক সাবেক পরিচালকও। এর আগে গত মে মাসে আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভ
লেখক ক্রীড়া প্রতিবেদক108K বার পড়া

বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ের দায়ে এরই মধ্যে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তিনজনকে নিষিদ্ধ করেছে বিসিবি। নিষিদ্ধ ব্যক্তিদের মধ্যে আছেন বিসিবির এক সাবেক পরিচালকও। এর আগে গত মে মাসে আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজির মালিক মিলিয়ে পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল বিসিবি।
তবে জানা যাচ্ছিল না বিপিএলের ১১তম আসরে অভিযুক্ত খেলোয়াড়দের ব্যাপারে সিদ্ধান্ত। বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের সুপারিশেই বিপিএলের ১২তম আসরে অভিযুক্ত ৯ ক্রিকেটারকে নিলামে রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু এরপর তাঁদের ব্যাপারে আর কিছু জানায়নি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল বা ইন্টেগ্রিটি ইউনিট। বিপিএলের ওই আসরে না খেললেও তাঁরা খেলছেন ঘরোয়া অন্যান্য ক্রিকেটে, একজন ডাক পেয়েছেন জাতীয় দলেও।


