ফ্লাশিং মিডোজে অ্যান্ডি রডিকের শিরোপা উঁচিয়ে ধরার সময় বেন শেলটন ১১ মাসের শিশু। সেটা ২০০৩ সালের কথা। এরপর কেটে গেল দীর্ঘ ২৩ বছর। গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে আর কোনো ঘরের ছেলেকে শিরোপা উঁচিয়ে ধরতে দেখেনি আমেরিকা। বেন শেলটনে এবার কাটবে কি সেই অপেক্ষা?
জার্মানরা বলতে পারেন ‘না’। কারণ, এবার ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে কোর্টে শেলটনের ওপাশে দাঁড়াবেন একজন জার্মান। আলেক্সান্দার জভেরেভ। শীর্ষ বাছাই এ তারকার প্রতিজ্ঞাও সেটা। ফাইনালে ওঠার পর অপর সেমিফাইনালে ‘অল–আমেরিকান’ লড়াই দেখে প্রতিজ্ঞাটা তখনই জানিয়ে দেন জভেরেভ, ‘আশা করি, রোববার আমি আমেরিকান স্বপ্নটাকে সত্যি হতে দেব না।’