Sports
হ্যাটট্রিকের ‘মাস্তানি’তে মেসির রেকর্ড মাস্তানতুয়োনোর
রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গত বছর আগস্টে। তখন তাঁকে ধরেই নেওয়া হয়েছিল আর্জেন্টিনার আরেক ‘বিস্ময় বালক’। কারও কারও চোখে ‘পরবর্তী মেসি’। কিন্তু তারকায় ঠাসা রিয়ালের একাদশে নিয়মিত খেলে প্রত্যাশা মেটানোর শর্তটা পূরণ করতে পার
লেখক খেলা ডেস্ক91K বার পড়া

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গত বছর আগস্টে। তখন তাঁকে ধরেই নেওয়া হয়েছিল আর্জেন্টিনার আরেক ‘বিস্ময় বালক’। কারও কারও চোখে ‘পরবর্তী মেসি’। কিন্তু তারকায় ঠাসা রিয়ালের একাদশে নিয়মিত খেলে প্রত্যাশা মেটানোর শর্তটা পূরণ করতে পারেননি। গত মৌসুমে ৩৫ ম্যাচ খেললেও শুরুর একাদশে জায়গা পেয়েছেন কমই।
এক বছর পর এই আগস্টে রিয়াল তাঁকে ধারে পাঠায় ফিওরেন্তিনায়। অনেকেই ভেবে নেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও হয়তো আর্জেন্টিনার সেসব প্রতিশ্রুতিশীল প্রতিভাদের একজন, যাঁরা খানিকটা ঝলক দেখিয়েই নিভে যান।


