Sports
পাসপোর্ট নিয়ে ছড়ানো খবর ভুয়া, রাজাউল্লাহ নিজেই জানালেন
এতক্ষণে পাকিস্তানের রাজাউল্লাহকে নিশ্চয়ই আপনার চিনে যাওয়ার কথা। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ বলে ৮১ রানের ঝড় তোলার পর তাঁর নামটি আর অচেনা থাকার কথা নয়। কিছুদিন ধরে মাঠের বাইরে এই রাজাউল্লাহর পাস
লেখক খেলা ডেস্ক47K বার পড়া
এতক্ষণে পাকিস্তানের রাজাউল্লাহকে নিশ্চয়ই আপনার চিনে যাওয়ার কথা। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ বলে ৮১ রানের ঝড় তোলার পর তাঁর নামটি আর অচেনা থাকার কথা নয়। কিছুদিন ধরে মাঠের বাইরে এই রাজাউল্লাহর পাসপোর্ট নিয়ে একটি গল্প ছড়িয়েছিল।
ইংল্যান্ড সফরে সুযোগ পাওয়ার সময় তাঁর পাসপোর্ট ছিল না, এমন খবরই দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম থেকে গণমাধ্যম—সবখানেই দাবি করা হয়েছিল, শেষ মুহূর্তে পাসপোর্ট তৈরি করেই তাঁকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে।


