Sports
বুক চিতিয়ে লড়াই করেও দলকে বাঁচাতে পারলেন না হাসান
না, হাসান মাহমুদ পারেননি! বল হাতে নিজের কাজটা করতে পারলেও ব্যাটিংয়ে কেন্টের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারেননি। ফলাফল? ডার্বিশায়ারের কাছে কেন্টের হার। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টু–তে চার দিনের এ ম্যা
লেখক খেলা ডেস্ক132K বার পড়া

না, হাসান মাহমুদ পারেননি! বল হাতে নিজের কাজটা করতে পারলেও ব্যাটিংয়ে কেন্টের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারেননি। ফলাফল? ডার্বিশায়ারের কাছে কেন্টের হার। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টু–তে চার দিনের এ ম্যাচে ডার্বিশায়ারের কাছে কেন্ট হেরেছে ১৮১ রানে।
ডার্বিতে ম্যাচটি জিততে হাসানের কেন্টের দরকার ছিল ৪৩৪ রান। ৩৮ রানে প্রথম ৫ উইকেট হারিয়ে কেন্ট ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায়। তখন ড্রয়ের জন্য খেলা ছাড়া আর কোনো উপায়ও থাকে না!
হাসান গতকাল উইকেটে যান ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে, দিনের খেলা শেষ হতে তখনো বাকি ছিল ২২ ওভারে। বার্টি ফোরম্যানের সঙ্গে ১০৫ বলে ৩৩ রানে জুটি গড়ে দলকে ড্রয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের এ পেসার।


