Sports
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশের মেয়েরা
জয় দিয়ে জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে আজ ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
লেখক ক্রীড়া প্রতিবেদক28K বার পড়া

জয় দিয়ে জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে আজ ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। যদিও গোলমুখে বারবারই সুযোগ নষ্ট হয়েছে। শেষ পর্যন্ত প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।
তৃতীয় কোয়ার্টারে গোলের সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। এরপর চতুর্থ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। দারুণ এক ফিল্ড গোলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন।


