Sports
একই বৃত্তে ঘুরপাক নারী ক্রিকেটের, সমাধান কী
ঘটনাটা তখনো ছিল অবিশ্বাস্য। ২০১৮ সালে ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপ জয় চমকে দিয়েছিল সবাইকেই। অনেক আগে খেলা শুরু করেও ছেলেরা যে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব পায়নি তখনো। পায়নি এখনো। সেই সাফল্যে বাংলাদেশের নারী ক্রিকেটে
লেখক ক্রীড়া প্রতিবেদক94K বার পড়া

ঘটনাটা তখনো ছিল অবিশ্বাস্য। ২০১৮ সালে ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপ জয় চমকে দিয়েছিল সবাইকেই। অনেক আগে খেলা শুরু করেও ছেলেরা যে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব পায়নি তখনো। পায়নি এখনো। সেই সাফল্যে বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন যুগের সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু আসলে কি হয়েছে, নাকি বাংলাদেশের নারী ক্রিকেট ঘুরপাক খাচ্ছে একই বৃত্তে?
চ্যাম্পিয়ন হওয়ার পরের তিনটি এশিয়া কাপের কোনোটির ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ গত পরশু সেমিফাইনালে বিনা লড়াইয়ে হেরেছে ভারতের কাছে। সামগ্রিকভাবেও বাংলাদেশ নারী ক্রিকেট খুব একটা এগোয়নি। কারণ খুঁজতে গেলে মেয়েদের ক্রিকেট সংস্কৃতি তো আছেই, ঘরোয়া ক্রিকেট কাঠামো, ফিটনেস, প্রতিভা উঠে আসার পথ না থাকা এমন আরও কিছু বিষয় উঠে আসে।


