Sports
যে ক্রিকেটাররা এখন নিজেরাই দলের মালিক
একসময় তাঁরা ছিলেন মাঠের মানুষ। কারও হাতে ছিল বল, কারও হাতে ব্যাট; কেউ স্লিপে দাঁড়িয়ে উড়ে যাওয়া ক্যাচ ধরেছেন, কেউ অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জিতিয়েছেন। এখন তাঁদের অনেকেই মাঠের বাইরে বসে ঠিক করছেন একটি দলের ভবিষ্যৎ। কাকে দ
লেখক খেলা ডেস্ক128K বার পড়া

একসময় তাঁরা ছিলেন মাঠের মানুষ। কারও হাতে ছিল বল, কারও হাতে ব্যাট; কেউ স্লিপে দাঁড়িয়ে উড়ে যাওয়া ক্যাচ ধরেছেন, কেউ অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জিতিয়েছেন। এখন তাঁদের অনেকেই মাঠের বাইরে বসে ঠিক করছেন একটি দলের ভবিষ্যৎ। কাকে দলে নেওয়া হবে, দলটা কেমন হবে, এমনকি মাঠের বাইরের ব্যবসাটাই–বা কীভাবে চলবে...এসব নিয়েই তাঁদের ব্যস্ততা।
ক্রিকেটার থেকে দলের মালিক—পরিবর্তনটা এখন আর ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। টি-টুয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তারের সঙ্গে সাবেক ক্রিকেটারদের জন্য খুলে গেছে নতুন এক দরজা। ইউরোপ থেকে ভারত, শ্রীলঙ্কা থেকে কানাডা—ক্রিকেটের নতুন বাজারে মালিকের ভূমিকায় দেখা যাচ্ছে একের পর এক সাবেক ও বর্তমান তারকাকে।


