Sports
২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে স্পেন-মরক্কোর টানাটানিতে যা বলল ফিফা
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। কিন্তু সেই বিশ্বকাপ ফাইনাল হবে কোথায়? এ নিয়ে দুই আয়োজক স্পেন এবং মরক্কোর মধ্যে চলছে টানাটানি। মরক্কোর দাবি, বিশ্বকাপের ফাইনাল হবে কাসাব্লাঙ্কাতে। অন্যদিকে স্পেন আগেই বল
লেখক খেলা ডেস্ক104K বার পড়া

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। কিন্তু সেই বিশ্বকাপ ফাইনাল হবে কোথায়? এ নিয়ে দুই আয়োজক স্পেন এবং মরক্কোর মধ্যে চলছে টানাটানি। মরক্কোর দাবি, বিশ্বকাপের ফাইনাল হবে কাসাব্লাঙ্কাতে। অন্যদিকে স্পেন আগেই বলে রেখেছে, ফাইনাল আয়োজনের যোগ্যতা তাদেরই বেশি।
ফিফা কী বলছে? ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনো ২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা করেনি। ফিফার এক মুখপাত্র স্পেনের বার্তা সংস্থা ইএফইকে বলেছেন, ফিফা তাদের সিদ্ধান্ত উপযুক্ত সময়ে জানাবে।


