Sports
ছেলের জন্য ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড
ইমরান তাহির তাঁর ছেলেকে ধন্যবাদ দিতেই পারেন। ছেলের জন্যই তো এই রেকর্ড! রেকর্ডটা কী? তাহির এখন স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার।
লেখক খেলা ডেস্ক79K বার পড়া

ইমরান তাহির তাঁর ছেলেকে ধন্যবাদ দিতেই পারেন। ছেলের জন্যই তো এই রেকর্ড!
রেকর্ডটা কী? তাহির এখন স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার।
রেকর্ডটা কী? তাহির এখন স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার।
আজ প্রভিডেন্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে ৫ উইকেট নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন।
৫ উইকেট নেওয়ার পর তাহির বলেছেন, এই বয়সেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর ছেলে। ছেলের সঙ্গে একসঙ্গে খেলবেন—এই স্বপ্ন থেকেই এত পরিশ্রম করে এই বয়সেও খেলে যাওয়া।


