Sports
ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানের ক্রিকেটারদের ঘিরে ধরেছিলেন বিক্ষোভকারীরা
ইংল্যান্ডে পাকিস্তানের ক্রিকেটারদের সময়টা আসলেই ভালো যাচ্ছে না! পাকিস্তান জাতীয় দল এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে হেরে গেছে, এজবাস্টনে সিরিজের শেষ টেস্টেও রয়েছে চাপে। এর সঙ্গে মাঠের বাইরে নানা বিতর্ক তো আছেই। এ
লেখক খেলা ডেস্ক52K বার পড়া

ইংল্যান্ডে পাকিস্তানের ক্রিকেটারদের সময়টা আসলেই ভালো যাচ্ছে না! পাকিস্তান জাতীয় দল এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে হেরে গেছে, এজবাস্টনে সিরিজের শেষ টেস্টেও রয়েছে চাপে। এর সঙ্গে মাঠের বাইরে নানা বিতর্ক তো আছেই। এবার সামনে এল ইংল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিব্রতকর এক পরিস্থিতিতে পড়ার খবর।
গত মঙ্গলবার পাকিস্তানের যুব ক্রিকেটারদের ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে কিছু বিক্ষোভকারী ঘিরে ধরেছিলেন। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের পোর্টসমাউথে। ঘটনার সূত্রপাত পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলকে ঘিরে। সেখানে আশ্রয়প্রার্থীরা অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের বাইরে জড়ো হন একদল বিক্ষোভকারী। আসলে সেই হোটেলে ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটার ও স্টাফরা।


