২৬ জনের স্কোয়াডে আটজন নতুন মুখ। খেলোয়াড়দের গড় বয়স ২৪.৪ বছর। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি কি তাহলে নতুন কোনো চিন্তাভাবনা করছেন?
আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সে জন্য গতকাল রাতে এই স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এটাই আনচেলত্তির প্রথম স্কোয়াড।
ব্রাজিল সমর্থকের নিশ্চয়ই মনে আছে, নরওয়ের বিপক্ষে সেই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে জাতীয় দলের স্কোয়াড ঢেলে সাজানোর কথা বলেছিলেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ সেই কথা রাখতে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ স্কোয়াড থেকে ১৫ খেলোয়াড়কে বাদ দিয়েছেন।