Sports
সিপিএলে নেমেই মিরাজের স্পিন–ফাঁস, তাহির বললেন, ‘বিশ্বমানের বোলার’
৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট।
লেখক খেলা ডেস্ক105K বার পড়া

৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো। ৪৭ বছর বয়সী ইমরান তাহিরের ৫ উইকেটের সঙ্গে মিরাজের এমন বোলিংয়ে আজ সকালে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সিপিএলে মিরাজ যোগ দিয়েছেন টুর্নামেন্টের শেষ দিকে। সব মিলিয়ে এ টুর্নামেন্টে আর ম্যাচ বাকি ৮টি। মিরাজ গায়ানায় যোগ দিয়েছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে সিপিএল ছেড়েছেন আফগান অলরাউন্ডার নবী।


