Sports
নিউইয়র্কের ভোরে চমক শেলটন
নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা যায় না সব সময়। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামের গত রাতটা যেন সময়কে থামিয়ে রেখেছিল। আলো নিভে যাওয়ার কথা ছিল অনেক আগেই। তবু খেলা চলেছে। দর্শকের গলা শুকিয়েছে, তবু চিৎকার থামেনি। আর সেই রাতে
লেখক খেলা ডেস্ক86K বার পড়া

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা যায় না সব সময়। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামের গত রাতটা যেন সময়কে থামিয়ে রেখেছিল। আলো নিভে যাওয়ার কথা ছিল অনেক আগেই। তবু খেলা চলেছে। দর্শকের গলা শুকিয়েছে, তবু চিৎকার থামেনি। আর সেই রাতের শেষ প্রহরে ইউএস ওপেন দেখল বিশাল এক চমক।
নিউইয়র্কের আকাশ ভোরের স্পর্শ পাওয়ার কিছুটা আগে ইতিহাস গড়লেন বেন শেলটন। বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে ৬-৭ (৭/৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬ (১০/৭) গেমে হারিয়ে পৌঁছে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। ম্যাচটা শেষ হয়েছে স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৩ মিনিটে। টুর্নামেন্টের ইতিহাসে আর কোনো ম্যাচ এত দেরিতে শেষ হয়নি কখনো।


