সংবাদ সম্মেলনে প্রশ্নটা বাবর আজমের কাছে আসতই। লর্ডস টেস্টের পর পাকিস্তান দলে যে বড় পরিবর্তন এসেছে, তাতে তাঁর কোনো ভূমিকা ছিল কি? এজবাস্টন টেস্টের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক জানালেন, তাঁর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লর্ডসে হারের পর পিসিবি একসঙ্গে সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে নেয়। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও সরিয়ে দেওয়া হয়। তাঁদের জায়গায় দলে নেওয়া হয় সাত নতুন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে পাঁচজনের এখনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।