Sports
ঢাকার তিন লিগে যোগ হচ্ছে টি–টুয়েন্টিও
বাংলাদেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। মাঝেমধ্যে টি-টুয়েন্টি সংস্করণে হলেও লিগটা মূলত ৫০ ওভারের ম্যাচেরই। ঢাকার ক্লাব ক্রিকেটের বাকি তিন স্তর প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেটেও হতো শ
লেখক ক্রীড়া প্রতিবেদক31K বার পড়া

বাংলাদেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। মাঝেমধ্যে টি-টুয়েন্টি সংস্করণে হলেও লিগটা মূলত ৫০ ওভারের ম্যাচেরই। ঢাকার ক্লাব ক্রিকেটের বাকি তিন স্তর প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেটেও হতো শুধু ৫০ ওভারের আসরই।
তবে আগামী মৌসুম থেকে এই ধারায় বদল আসছে। এখন থেকে প্রতি মৌসুমেই প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লিগে ৫০ ওভারের সংস্করণের পাশাপাশি একটি করে টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে সিসিডিএম।


