Sports
ইমরান খানকে নিয়ে এবার মুখ খুললেন ওয়াসিম আকরামও
এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়ালেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর সাবেক সতীর্থ। দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে আকরাম বলেছ
লেখক খেলা ডেস্ক146K বার পড়া

এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়ালেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর সাবেক সতীর্থ। দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে আকরাম বলেছেন, একজন বন্ধু ও মেন্টর হিসেবে ইমরানের বর্তমান পরিস্থিতিই তাঁকে বেশি ভাবাচ্ছে।
ইমরান খান জেলে আছেন তিন বছরের বেশি সময় ধরে। তবে গত দুই সপ্তাহে তাঁর স্বাস্থ্য নিয়ে ক্রিকেটবিশ্বে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি ২২ জন অধিনায়কের একটি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে খোলা চিঠি লিখে ইমরানের মৌলিক মর্যাদা ও প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


