ব্যালন ডি’অর ২০২৬ মনোনয়ন: ২০২৩ সালের পর প্রথমবার তালিকায় মেসি, আরও যাঁরা আছেন
শেষ হয়েছে ‘আসল’ ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। ২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টিনা মহাতারকা দুই বছর পর আবার ফিরেছেন সংক্ষিপ্ত তালিকায়। প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার স্বীকৃতিই পেলেন
লেখক খেলা ডেস্ক··75K বার পড়া
ব্যালন ডি’অর ২০২৬ মনোনয়ন: ২০২৩ সালের পর প্রথমবার তালিকায় মেসি, আরও যাঁরা আছেন
শেষ হয়েছে ‘আসল’ ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। ২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টিনা মহাতারকা দুই বছর পর আবার ফিরেছেন সংক্ষিপ্ত তালিকায়। প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার স্বীকৃতিই পেলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ব্যালন ডি’অর জয়ে এবার তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের হ্যারি কেইন।
নারী ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা চলছে। মোট ৩০ জনের নাম ঘোষণা করা হয়েছে। নেই সর্বশেষ তিনবারের ব্যালন ডি’অর জয়ী আইতানা বোনমাতি। এবার অপেক্ষা মূল আকর্ষণ ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকার।
পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে আছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দিয়ান গোলরক্ষক ভোজিনিয়া। নেই গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা। আছেন বিশ্বকাপজয়ী স্পেনের দুজন—উনাই সিমন ও দাভিদ রায়া। রায়া মূলত আর্সেনালকে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন। আছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।
নারী ও পুরুষ, দুই বিভাগে ৫ জন করে ১০ জন কোচের নাম ঘোষণা করা হয়েছে। আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো মিকেল আরতেতা, পিএসজিকে টানা দ্বিতীয়বার ইউরোপ–সেরা করা লুইস এনরিকে, স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে ছাড়াও পুরুষ দলের কোচদের সেরার লড়াইয়ে আছেন উনাই এমেরি ও ভিনসেন্ট কোম্পানি।
এরপর ঘোষণা হবে সেরা গোলকিপারের নমিনেশন।
মিকেল আরতেতা (আর্সেনাল), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), উনাই এমেরি (অ্যাস্টন ভিলা), ভিনসেন্ট কোম্পানি (বায়ার্ন) ও লুইস এনরিকে (পিএসজি)।
জোনাথন জিরালদেজ (লিওঁ), আন্দ্রে ইয়েগলার্টজ (ম্যান সিটি), নিলন নিলসেন (জাপান), পেরে রোমেউ (বার্সেলোনা) ও ইয়েলেনা সাদিকু (সেল্টিক ও বিকে হাকেন।
২০২৬ ব্যালন ডি’অরের নমিনেশন বা মনোনয়ন ঘোষণা করা হচ্ছে। সবার আগে ঘোষণা হয়েছে সেরা ক্লাবের মনোনয়ন। পুরুষ ও নারী বিভাগের পাঁচটি করে ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে।
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ