Sports
দুই ম্যাচ পর প্রথম জয় হকির যুবাদের
জুনিয়র এশিয়া কাপে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব–২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ কাজাখস্তানকে ৪–২ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
লেখক ক্রীড়া প্রতিবেদক51K বার পড়া

জুনিয়র এশিয়া কাপে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব–২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ কাজাখস্তানকে ৪–২ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
জয় পেলেও গ্রুপে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চতুর্থ স্থানেই আছে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল পাকিস্তানের বিপক্ষে।
কাজাখস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল পায় বাংলাদেশ; তিন মিনিটে দলকে এগিয়ে দেন শিমুল ইসলাম। তবে বাংলাদেশের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে কাজাখস্তানকে সমতায় ফেরান কাইরাতুলি ইয়েরালি।


